ম্যাকল্যারেন চালক পিয়াস্ত্রি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোর মতো উন্নয়ন এনে দল আবার প্রতিযোগিতার চিত্র বদলাতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

‘আমরা অবস্থাটা খুব ভালো বুঝি। উন্নতির জায়গা আছে, এবং এগিয়ে থাকা প্রতিপক্ষদের ধরতে আমরা সত্যিই কঠোর পরিশ্রম করতে চাই।’

‘আমাদের ভালো আপগ্রেড পরিকল্পনা আছে। দলের প্রত্যেকেই শিখরে ফিরতে চায়, সবাই আবার সাফল্যের স্বাদ পেতে চায়।’
‘গত কয়েক মৌসুমের অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস দেয়। দল হিসেবে যা করেছি এবং এ বছরে যে উন্নতি করেছি তা ভালো লাগে। তিন বছর আগে অবস্থাটা এখনকার চেয়েও খারাপ ছিল, তবু আমরা সফল হয়েছিলাম।’
‘এটাই দলের শক্তি। আগেও আপগ্রেডে গাড়ির প্রতিযোগিতা অনেক বাড়িয়েছি। প্রযুক্তিগত নতুন নিয়মের শুরুর দিকের গাড়ি চালালেও আবার তা করতে পারব বলে আমার বিশ্বাস।’
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]